ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ১৯ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।

তবে অতিরিক্ত ইউনিট পৌঁছানোর আগেই বারিধারা স্টেশনের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফলে পূর্বাচল থেকে রওনা হওয়া দুটি ইউনিটকে মাঝপথ থেকেই ফিরিয়ে নেওয়া হয়।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।