ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

যশোরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
যশোর সংবাদদাতা:- 
যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা বন্ধ থাকায় রোববার ইমন নারকেল গাছের পাতা কাটার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের সংস্পর্শ ঘটে। এতে গাছের ওপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাকে গাছ থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা প্রাথমিকভাবে পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।