ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নওগাঁয় কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে পয়না বাজার এলাকায় তার পরিচালিত ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ডিজিটাল স্টুডিও ও ফটোকপির ব্যবসা পরিচালনা করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। পরে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।

এ ছাড়া দোকানে তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।

নওগা জেলা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জাল নোট, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।