মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলা গোকুল দক্ষিণ পাড়া এলাকাস্থ জনৈক পায়েল মিয়ার বাড়ীর সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলস নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৫৪৭২ কোচের F-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৪) গ্রেফতার।
গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী হলো, মাদককারবারী মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৪),
পিতা-মৃত দুলা মিয়া, মাতা-মোছা: হাজেরা বেগম, সাং-তুলারাম মজিদপুর, ডাকঘর-পীরগঞ্জ, ওয়ার্ড নং-০১,পীরগঞ্জ পৌরসভা, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলা গোকুল দক্ষিণ পাড়া এলাকায় জনৈক পায়েল মিয়ার বাড়ীর সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলস নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৫৪৭২ কোচের F-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ইয়াবা নামীয় ট্যাবলেট ১৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
দেশ বাংলা টিভি ডেক্স