ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন: বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর সিপিএসসি, বগুড়ার একটি অভিযানিক দল জানতে পারে, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে মাদকদ্রব্য নিয়ে সাবগ্রাম থেকে গাবতলীর দিকে যাচ্ছেন।

 পরে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় সিরাতুল জান্নাত জামে মসজিদের সামনে পাকা সড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মো. হামিদুল ইসলাম (৩২) ও রাসেল মিয়া (২৮) নামে দুই যুবককে আটক করা হয়।
আটক হামিদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার কিছামত ঢঢগাছ এলাকার মজিবর রহমানের ছেলে। অপর আটক রাসেল মিয়া একই জেলার উত্তর সাপটানা এলাকার ফরিদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধার করা গাঁজা মাদক বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড জব্দ করা হয়।

পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।