ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুমিল্লায় মহাসড়কে থামতেই আগুন স্লিপার কোচে, প্রাণে বাঁচলেন যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
কুমিল্লায় মহাসড়কে থামতেই আগুন স্লিপার কোচে ছবির ক্যাপশন: কুমিল্লায় মহাসড়কে থামতেই আগুন স্লিপার কোচে
স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পদুয়ার বাজারে যাত্রাবিরতির জন্য দাঁড়ানোর পরপরই আগুন ধরে যায় একটি স্লিপার কোচে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে দ্রুত সবাই বাস থেকে বের হয়ে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

জানা গেছে, শাহ ফাতিহা স্লিপার কোচ নামের বাসটি কক্সবাজার থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। রাতের যাত্রায় পদুয়ার বাজার এলাকায় এসে বাসটি কিছু সময়ের জন্য থামে। এর কিছুক্ষণ পরই বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে কুমিল্লার সদর দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদর দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম জানান, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় যাত্রীরা নিরাপদে বাস থেকে বের হতে পেরেছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।