ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো বোনের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের না জানিয়েই লামিয়া ও সামিয়া বাড়ির কাছের একটি মাছের ঘেরে যায়। সেখানে শাপলা তুলতে নেমে বিপাকে পড়ে তারা। দুই শিশুর কেউই সাঁতার জানত না।

ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য শিশুটিও পানিতে নেমে পড়ে এবং একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা জানান, সকাল ৮টার দিকে ওই ঘেরে সামিয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে এক প্রতিবেশী বিষয়টি পরিবারকে জানান। পরে লামিয়াকেও বাড়িতে না পেয়ে স্বজনরা ঘেরে গিয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা দুই শিশুকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয়রা জানান, কাছাকাছি বয়স হওয়ায় লামিয়া ও সামিয়া সবসময় একসঙ্গে খেলাধুলা করত। একসঙ্গে চলাফেরা করা দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।