ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঘাটাইলে বাগুন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
ঘাটাইলে বাগুন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন: ঘাটাইলে বাগুন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সার্বিক বিকাশ নিয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সমাবেশে বক্তব্য দেন ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর দিগড় ইউনিয়নের সম্ভাব্য  চেয়ারম্যান পদপ্রার্থী  হাসানুজ্জামান তরুন।


বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে পরিবার, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও বক্তব্য দেন। তারা শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং সন্তানদের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অপরিসীম। শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সমাবেশে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।