ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার
স্টাফ রিপোর্টার,কক্সবাজার: 
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। অভিযানে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা বড়ি জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা মজুতের খবর পেয়ে র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ৮ থেকে ১০ জন মাদক কারবারি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

র‍্যাবের দাবি, পালানোর সময় তারা পুরোনো লুঙ্গির কাপড় দিয়ে তৈরি চারটি পোটলা ফেলে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পোটলাগুলো খুলে তল্লাশি করা হলে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। গণনা শেষে এসব পোটলা থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‍্যাব।

মাদক চোরাচালান ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব-১৫।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।