ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মানুষের বাগান সিনেমটি ৭ বছর পর সেন্সর পেল ২০২৬ সালের প্রথম ছবি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
সাত বছরের অপেক্ষার অবসান, ২০২৬ সালের প্রথম সেন্সরপ্রাপ্ত ছবি ‘মানুষের বাগান’ ছবির ক্যাপশন: সাত বছরের অপেক্ষার অবসান, ২০২৬ সালের প্রথম সেন্সরপ্রাপ্ত ছবি ‘মানুষের বাগান’
দীর্ঘ সাত বছরের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নির্মাতা নুরুল আলম আতিকের চলচ্চিত্র ‘মানুষের বাগান’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি চলতি বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র লাভ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পরিচালক নুরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন, স্বপ্ন, সংগ্রাম ও সম্পর্কের পাঁচটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’। মানুষের সম্পর্কের সূক্ষ্মতা এবং জীবনের বহুমাত্রিক জটিলতাকে তিনি নিজস্ব দর্শনে তুলে ধরতে চেয়েছেন। কয়েক বছর আগে প্রকাশিত সিনেমার একটি পোস্টার বেশ আলোড়ন তৈরি করেছিল, যেখানে পেছনে একটি গ্লোব এবং সামনে নানা বয়সের মানুষ নানা কর্মে ব্যস্ত - প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছিল মানুষের বাগানের ধারণা।

এই সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। সিনেমার জন্য একই শিরোনামে একটি বিশেষ গান তৈরি হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গানের কথা লিখেছেন নাহিদুর রহমান আনন্দ, যিনি এর আগে আতিকের ‘যাদুর শহর’ সিরিজের থিম সং লিখেছিলেন।

উল্লেখ্য, সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে জিতেছে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড।

নুরুল আলম আতিক ২০০০-এর দশকের শুরুতে ‘চতুর্থ মাত্রা’, ‘সাইকেলের ডানা’, ‘নৌকাযাত্রা’র মতো নাটক দিয়ে দর্শকমনে জায়গা করে নেন। ২০১০ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ডুবসাঁতার’ দিয়ে তার ফিচার ফিল্মে অভিষেক হয়। এর মাঝে ‘পেয়ারার সুবাস’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পেলেও ‘মানুষের বাগান’ নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।