ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক তরুণ গৃহবধূর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্বামীর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার পর মিমের স্বামী তারিকুল শিকদার ও পরিবারের কয়েকজন সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ সেখানে গিয়ে মিমের মরদেহ উদ্ধার করে।

মিম আক্তার ওই গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তারিকুল শিকদারের স্ত্রী। তার বাবার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া এলাকায়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় মিমকে বিয়ে করেন তারিকুল। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মিমকে বিভিন্ন সময় মারধর করা হতো বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার দিন সকালে মিমকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর তারিকুল প্রতিবেশী রিনা বেগমকে ডেকে ঘরের ভেতরে তার স্ত্রীকে দেখে আসতে বলেন। রিনা ঘরে গিয়ে মিমকে নিথর অবস্থায় দেখতে পান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে ঘটনার পর তারিকুলসহ পরিবারের কয়েকজন সদস্য বাড়ি ছেড়ে চলে যান বলে পুলিশ জানিয়েছে।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঠিক কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।