ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের করুণ মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়নের সোনা সাতকুরিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সোনা সাতকুরিয়া গ্রামের মো. সুজন মিয়ার ছেলে মো. আবিদ ও মো. আবদুল রহমান দিহান। 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেল ৫টার দিকে কোনো একসময় দুই ভাই পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ভারী আবহ। তাদের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।