ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
চকরিয়ায় অস্ত্র-গুলিসহ ৬ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: চকরিয়ায় অস্ত্র-গুলিসহ ৬ জন গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি এবং অস্ত্র ও গুলি সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় গাড়ি রেখে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে সেখানে পৌঁছায় পুলিশের দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন,রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), সাগর রানা ওরফে শুটার সাগর (২০) এবং জহুরা বেগম (৪৫)।
পুলিশের দাবি, অভিযানে তাঁদের কাছ থেকে একটি দেশীয় দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল ও একটি দেশীয় শর্টগান উদ্ধার করা হয়। এ ছাড়া পাওয়া যায় ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির বিভিন্ন উপকরণ এবং ছয়টি মোবাইল ফোন।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে শহর বানু (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তাঁর বাড়ির পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে পাওয়া যায় ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি।

চকরিয়া থানা-পুলিশ জানিয়েছে, দুই অভিযানে সর্বমোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতির কাজে অস্ত্র ভাড়া দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। চকরিয়া ও আশপাশের এলাকায় সড়ক ডাকাতি কিংবা আন্তজেলা ডাকাতির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্যও প্রাথমিকভাবে পাওয়া গেছে।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।