ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মেহেরপুরে যৌথ অভিযানে বাবা-ছেলে আটক, ইয়াবা-গাঁজা ও গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
অভিযানে বাবা-ছেলে আটক ছবির ক্যাপশন: অভিযানে বাবা-ছেলে আটক
স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম :
মেহেরপুর শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, পিস্তলের গুলি ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

আটকরা হলেন তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফিরোজ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩৭৩টি ইয়াবা ট্যাবলেট, পিস্তলের ৫ রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে ধারণা করা ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। তিনি জানান, আটক বাবা-ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

উদ্ধার করা ৯ লাখ টাকা আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে আটক বাবা-ছেলেকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।