ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মেহেরপুরে ইটের খোয়া ভাঙার মেশিন উল্টে শ্রমিক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরে নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ভাঙার মেশিন দুর্ঘটনায় লিখন হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভপুর গ্রামের সমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেশিনে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।নিহত লিখন হোসেন উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে খোয়া ভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছানোর পর মেশিনটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি উল্টে যায়। মুহূর্তেই এর নিচে চাপা পড়েন লিখন হোসেন। দুর্ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হন।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও লিখন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।