ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি:

পাবনা সদর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডোবার মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। এরপর ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

পরিবারের সদস্যরা জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরে কেনা জিনিসপত্র মায়ের কাছে দিয়ে বাড়ির পাশের দিকে যায় সে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কলিকে খুঁজতে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালান। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর শিশুটির সন্ধানে স্থানীয়ভাবে প্রচার চালানোর পাশাপাশি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বজন ও সহপাঠীরা পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এর পরদিনই বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হলো।

শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, মেয়েকে নিখোঁজের পর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন। মেয়ের মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।