ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ফরিদপুরে হাসান হত্যা মামলায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরে হাসান শেখ (৩৫) হত্যা মামলায় তাঁর স্ত্রীসহ চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

এ ছাড়া হত্যার পর মরদেহ গুমের অভিযোগে প্রত্যেককে আরও সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে দুটি সাজাই একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত হাসান শেখের স্ত্রী ফরিদা বেগম (৩৮), শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) ও চান্দু শেখ (৩০)। রায় ঘোষণার সময় ফরিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন না। অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ মে রাতে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন হাসান শেখ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

ঘটনার চার দিন পর একটি আখক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা হলে তদন্তে চারজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।