ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
 স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরা এলাকার মোক্তার হোসেন সড়কের ছামাদ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জাহিদুল ইসলাম খলিল ও তার ছেলে নাহিদ হাসান বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম খলিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার ছেলে নাহিদ হাসান ও ভ্যানচালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত নাহিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ফকিরহাট উপজেলা মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।