ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান, প্রায় ৮১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
প্রায় ৮১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ছবির ক্যাপশন: প্রায় ৮১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
জাহাঙ্গীর আলম:-
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দলগুলো সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৮ বোতল ভারতীয় মদ ও ১০৫ বোতল ইস্কাফ সিরাপসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়াও ৭ হাজার ৬৮০ পিস ডেক্সামেথাসন, ৪ হাজার ৫৯০ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৬৩০ পিস ইনজেকশন, ৩৬ পিস সাইপ্রোহেপ্টাডিন এবং ২০ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যান্য জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারি জাল, ১২ পিস ভারতীয় প্রসাধনী ও ৪ পিস থ্রিপিস।

অধিনায়ক জানান, সীমান্তে মাদক ও চোরাচালানসহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।