ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ৬২ বছরের বৃদ্ধের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
বৃদ্ধের মৃত্যু! তদন্তে পুলিশ ছবির ক্যাপশন: বৃদ্ধের মৃত্যু! তদন্তে পুলিশ
সামির হোসেন, কালিহাতী: 

টাঙ্গাইলের কালিহাতীতে জমি ও ওয়ারিশসংক্রান্ত বিরোধের জেরে শহীদুল ইসলাম মন্ডল (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ফুফাতো ভাইয়ের ছেলে ইউসুফ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ওই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও পারিবারিক ওয়ারিশ নিয়ে শহীদুল ইসলামের সঙ্গে ইউসুফ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় পথে ইউসুফ আলী ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

পরে স্থানীয়রা আহত শহীদুলকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমির ওয়ারিশ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশি তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।