ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সিরাজগঞ্জে ডিসি-এসি ল্যান্ডের স্বাক্ষর জাল করে বালু বিক্রি, নারীসহ গ্রেফতার দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
নারীসহ গ্রেফতার দুই ছবির ক্যাপশন: নারীসহ গ্রেফতার দুই
সিরাজগঞ্জ থেকে সোহাগ ভৌমিক:-

সিরাজগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জাল করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের শিমুল কনস্ট্রাকশন ও মায়ার লিমিটেডের মালিক মিনা খাতুন (৩৯) এবং একই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রাসেল রানা। মিনা খাতুন প্রয়াত আওয়ামী লীগ নেতা শিমুলের স্ত্রী।

পুলিশ ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্তরা করতোয়া নদীর সরকারি বালুমহালের বালু বিক্রির জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপুরের এসি ল্যান্ড, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্রিগেড ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ও সিল স্ক্যান করে জাল নথি তৈরি করে।

গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে উপজেলা ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যৌথ অভিযান চালান। এ সময় মিনা খাতুন নিজেকে বৈধ ইজারাদার দাবি করে কিছু কাগজপত্র দেখান। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া প্রমাণিত হয়।

এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার রতন কুমার সাহা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান।

শুক্রবার রাতে শাহজাদপুর থানার এসআই এরশাদুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতার করে আজ শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনা খাতুন এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।