ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

গাজীপুরে ভাড়া বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
গাজীপুর কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া বাসার সামনে পুলিশের ক্রাইম সিন টেপ - প্রতীকী ছবি ছবির ক্যাপশন: গাজীপুর কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া বাসার সামনে পুলিশের ক্রাইম সিন টেপ - প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধ :
‎গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দিনদুপুরে ভাড়া বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
‎নিহতের নাম সানজিদা আক্তার, বয়স ২৩ বছর। তিনি বরিশাল কোতোয়ালি এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদার স্বামী জুয়েল বর্তমানে ওমানে প্রবাসী হিসেবে কর্মরত। তিনি ভাই-ভাবির সঙ্গে কোনাবাড়ীর ওই ভাড়া বাসায় থাকতেন।
‎পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে অপরিচিত এক যুবক বাসায় এসে সানজিদার ভাইকে খুঁজতে থাকে। কথা বলার এক পর্যায়ে হঠাৎ ওই যুবক সানজিদার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
‎সানজিদার চিৎকারে আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
‎এ বিষয়ে নিহতের ভাবি সাথী আক্তার বলেন, সকালে এক যুবক এসে তার স্বামীর খোঁজ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি সানজিদাকে আঘাত করে পালিয়ে যান।
‎কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
‎তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যার সঠিক কারণ উদঘাটন ও জড়িত যুবককে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।