ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত - ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন ছবির ক্যাপশন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ জানায়, কারখানা চত্বরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে লরিসহ আশপাশের কয়েকটি গাড়িতে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে জিরাবো, ডিইপিজেডসহ ৪ থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লরির ভেতর থেকে ৫ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে বিস্ফোরণের তীব্রতায় ছিটকে আসা সিলিন্ডারের একটি অংশের আঘাতে ঘটনাস্থলের বাইরে এক নারী নিহত হন। নিহত ওই নারীর নাম মোছা. জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের বাসিন্দা, মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।