ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, কক্সবাজারে শিক্ষার্থী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
কক্সবাজারে শিক্ষার্থী গ্রেপ্তার ছবির ক্যাপশন: কক্সবাজারে শিক্ষার্থী গ্রেপ্তার
 নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে সরকারি কলেজের আবাসিক হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


সদর থানা পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজের দোলনচাঁপা ছাত্রী নিবাসে অভিযান চালানো হয়। কলেজ প্রশাসনের উপস্থিতিতে এবং নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


আটককৃত শিক্ষার্থী ওই কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত, নাম শরীফা।


এ বিষয়ে সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জিজ্ঞাসাবাদ চলছে। মাদক আইনে মামলা হবে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।হোস্টেলের ভেতর এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। অনেক অভিভাবক ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।