ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

শৈলকুপায় নানাবাড়িতে ঘুমন্ত শিশুর সাপের কামড়ে মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে এসে বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মরিয়ম। সোমবার রাতে খাবার শেষে মায়ের পাশে ঘুমিয়ে পড়ে সে।
পরিবারের ধারণা, রাতের কোনো একসময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ মরিয়মকে কামড় দেয়। তবে সে সময় বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি।

ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি শরীরে তীব্র ব্যথা অনুভব করে কান্নাকাটি শুরু করে শিশুটি। পরে স্বজনরা তার শরীর ও পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।