ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

জামালপুরে রেললাইনে প্রাণ গেল কলেজছাত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
জামালপুর রেললাইন ছবির ক্যাপশন: জামালপুর রেললাইন
জামালপুর সংবাদদাতা: 

জামালপুরে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কায় তাহমিনা আক্তার (২৬) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের দিকে জামালপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৮টার দিকে জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস। রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ট্রেনটির সঙ্গে তাহমিনার ধাক্কা লাগে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তাহমিনা ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেলিম মিয়া। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করতেন।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে থাকা কলেজের পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।