হামের সংক্রমণ মোকাবিলায় আজ থেকে সারাদেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের ২৫ তারিখ থেকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে। সরকার হামের চলমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে এই ক্যাম্পেইন পুনরায় শুরু করবে।
মন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে আবারও হামের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হবে। তবে দেশে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশির ভাগই এখনো হামের টিকা নেয়নি।
তিনি আরও জানান, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে প্রকোপ মোকাবিলায় বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আজ থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিটি কর্পোরেশন ও পৌরসভার টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেস্ক