ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল তিন কলেজশিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উজিরপুর উপজেলার ধামসর এলাকার মোস্তাকিম, তাওহিদ ও সৌরভ। তাদের প্রত্যেকের বয়স ১৭ বছর। তারা শিকারপুর শের-ই-বাংলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এর আগে তারা আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চার যুবক একটি মোটরসাইকেলে করে আটিপাড়া থেকে ধামসর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে একজনকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে বাকি তিনজন আবার ধামসরের দিকে রওনা হন। এ সময় সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বরিশাল-ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে নিহতদের মরদেহ উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সহপাঠীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।