ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

গাজীপুরে বাসা থেকে কিশোরী পোশাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:-
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকার একটি টিনশেড বাসার বারান্দার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। প্রায় চার বছর আগে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় এসে বসবাস শুরু করেন তিনি। সেখানে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে অসুস্থ থাকায় হাসিনা কর্মস্থলে যাননি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।