ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির কাছে খেলতে বের হয়ে পুকুরের পানিতে ডুবে আলী জিবান (৮) ও রাহমা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু বাড়ির বাইরে খেলতে যায়। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যার দিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানিতে তাদের নিথর দেহ দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আলী জিবান গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। রাহমা একই গ্রামের লোকমান মিয়ার মেয়ে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।