টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কান্দাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বয়সী ১১ জনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা দেন। সাজা শেষে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান, কান্দাপাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা টিভি ডেক্স