ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: জরিমানা চারজনকে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান ছবির ক্যাপশন: কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
শুভ্র মজুমদার।। দেশ বাংলা টিভি নিউজ ডেক্স :

টাঙ্গাইলের কালিহাতীতে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সল্লার কামাক্ষা মোড়, মন্ডলবাড়ী ঘাট ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাক্ষা ঘাটে নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা বালুমহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।