চিপ নির্মাতা AMD কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বড় চমক দিল। AI গবেষক ফেই-ফেই লি-র প্রতিষ্ঠিত স্টার্টআপ World Labs কে ৮.২ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। গত ২৮ সেপ্টেম্বর এই অল-স্টক লেনদেনের ঘোষণা আসে।
World Labs সাধারণ চ্যাটবট নয়, তারা বানাচ্ছে 'World Models' এমন AI যা ছবি ও ভিডিও থেকে 3D স্পেস বুঝতে পারে এবং তৈরি করতে পারে। এতদিন AMD শুধু GPU বিক্রি করতো, এখন তারা ফিজিক্যাল ওয়ার্ল্ড বোঝে এমন AI সিস্টেমের দিকে যাচ্ছে।
AI-র পরবর্তী বাজার টেক্সট জেনারেশন থেকে সরে গিয়ে রোবট, স্বয়ংক্রিয় গাড়ি, ডিজিটাল টুইন এবং গেমিং-এ যাচ্ছে।
NVIDIA যখন 'ফিজিক্যাল AI' শক্তিশালী করছে, তখন AMD-ও শুধু চিপ নয়, মডেল ও ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সহ পুরো AI কোম্পানি হতে চাইছে।
বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণ AI ইন্ডাস্ট্রিকে ল্যাবরেটরি থেকে বের করে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারে পরিণত করার দৌড়ে AMD-কে NVIDIA-র সরাসরি প্রতিদ্বন্দ্বী বানাবে।
বাংলাদেশ প্রসঙ্গ:
বর্তমানে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ও AI গবেষণায় নতুন উদ্যোগের কথা বলছেন রাষ্ট্রপতি। এই ধরনের World Model প্রযুক্তি ভবিষ্যতে দেশের অটোমেশন ও রোবটিক্স খাতেও প্রভাব ফেলবে।
দেশ বাংলা টিভি ডেস্ক