ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ইসলামপুরে পাগলা কুকুরের হামলায় নারী-শিশুসহ ১৫ জন আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
জামালপুর সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাগলা কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া ও টুংরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে একটি কুকুর হঠাৎ গ্রামে ঢুকে বিভিন্ন ব্যক্তিকে তাড়া করে কামড়াতে থাকে। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে আলিক (২৪), সাবিদ (১০), সাজু (৫২), চাদর (৫০), কাউসার (১৩), নাজমুল (১৪), রাবিয়া (৮), মুশফিক (২) ও শহীদ (৩২) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের বকশীগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আহত শহীদ জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এতে নারী, শিশু ও পুরুষসহ বেশ কয়েকজন আহত হন।

আহত সাজু মিয়া জানান, পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুরের কামড়ে আহত নয়জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।