ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সখীপুরে সম্পত্তি নিয়ে বিরোধে অসুস্থ স্বামীকে নিয়ে ঘরছাড়া মা, সন্তানদের বিরুদ্ধে অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে অসুস্থ স্বামীকে নিয়ে বসতভিটা থেকে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন এক নারী। তাঁর দাবি, অসুস্থ স্বামীকে চাপ প্রয়োগ করে বাড়ির দলিল করিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্তান ও জামাইয়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতে মামলা করেছেন তিনি।

ভুক্তভোগী নারী মোছা. আনোয়ারা বেগমের অভিযোগ, তাঁর স্বামী ডা. মো. আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার সুযোগ নিয়ে গত ১৬ আগস্ট বাড়িতে সাব-রেজিস্ট্রি অফিসের লোকজন এনে তাঁর স্বামীর টিপসই নেওয়ার মাধ্যমে বসতবাড়ির দলিল করিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আনোয়ারা বেগম জানান, তাঁদের তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলে। ছেলে ডা. মো. শাহ জালালুর রহমান শাহী যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, গত ১০ আগস্ট ছেলে দেশে ফেরার পর পরিবারের কয়েকজন সদস্য ও পরিচিত ব্যক্তিদের নিয়ে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং বসতবাড়ি লিখে দেওয়ার জন্য বাধ্য করা হয়।

ভুক্তভোগীর আরও দাবি, সম্পত্তি নিয়ে চাপ ও মানসিক নির্যাতনের কারণে তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি বলেন, স্বামীর ইচ্ছা ছিল সম্পদের একটি বড় অংশ ট্রাস্টের মাধ্যমে দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসায় ব্যয় করা। কিন্তু বর্তমানে অসুস্থ স্বামীকে নিয়ে নিজেদের বাড়িতে থাকতে পারছেন না তাঁরা।

আনোয়ারা বেগমের অভিযোগ, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে শান্তি কুঞ্জ টাওয়ার নামে পরিচিত তাঁদের বাড়িটি বর্তমানে ছেলে, মেয়ে ও জামাইয়ের দখলে রয়েছে। বাড়ির নিরাপত্তায় নিয়োজিত এক দারোয়ানকেও ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে তিনি অসুস্থ স্বামীকে নিয়ে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছেন। সেখানে থেকেও স্বামীর চিকিৎসা ও ভবিষ্যৎ বাসস্থান নিয়ে উদ্বেগে রয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় তিনি থানায় জিডি করার পাশাপাশি জোরপূর্বক দলিল সম্পাদনের অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। তাঁর দাবি, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি দেখেছেন। তবে হুমকি ও ভয়ভীতি এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাঁর।

আনোয়ারা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা নিশ্চিত, বসতবাড়ির দখল ফিরে পাওয়া এবং তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আদালতের মাধ্যমে বিতর্কিত দলিলের বৈধতা যাচাই ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছেন তিনি।

তবে অভিযোগে যাদের বিরুদ্ধে বক্তব্য এসেছে, তাদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।