ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৭ জনের জামালপুরে দাফন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত জামালপুরের সাতজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবারের মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজন প্রাণ হারানোর ঘটনায় জামালপুর সদরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (৩ অক্টোবর) সকালে পৃথক স্থানে নিহতদের জানাজা শেষে পারিবারিক ও স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

সকাল ৯টার দিকে জামালপুর সদর উপজেলার ঘোড়াকান্দা গ্রামে মর্জিনা আক্তার ও তার পাঁচ বছর বয়সী ছেলে মিনানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এরপর সকাল ১০টার দিকে ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। একই সময়ে দুর্ঘটনায় নিহত অন্য তিনজনেরও নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও তার ছেলে মিনান (৫)। এছাড়া অটোরিকশাচালক বীর গোবিন্দপুর গ্রামের সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) এবং তার স্ত্রী মমতা বেগম (৩৯) নিহত হন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও পরে চিকিৎসাধীন অবস্থায় জামালপুরের সাতজনের মৃত্যু হয়।

একই পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে এলাকার সাম্প্রতিক সময়ের সবচেয়ে হৃদয়বিদারক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বাসিন্দা আজাদ ফারাজি বলেন, একই পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে মৃত্যুর খবর আগে গণমাধ্যমে দেখেছেন। এবার নিজেদের এলাকায় এমন ঘটনা ঘটায় তারা গভীরভাবে মর্মাহত। পুরো এলাকার মানুষ এ ঘটনায় শোকাহত বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এমন দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথাও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।