ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
মো: স্বাধীন খান বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সোয়া ১১ টার দিকে উপজেলার কদমতলী তাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সামিউল ইসলাম (১১)। সে ওই গ্রামের মো. আতাউর রহমান টিটুর ছেলে।

জানা গেছে, শনিবার পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সামিউল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, সামিউল সাঁতার জানত না। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।