ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার! যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার! যুবক আটক ছবির ক্যাপশন: কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার! যুবক আটক
শুভ্র মজুমদার, দেশ বাংলা টিভি নিউজ ডেক্স:

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্র জানায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী থানার পাথালকান্দি এলাকায় অভিযান চালানো হয়। যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ দিকে অভিযান চলাকালে সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক যুবক মো. আল আমিন মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজল ও মৃত সায়েরা বেগমের ছেলে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।