ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ঘুষ নিয়ে মন্তব্যের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা: 
আমি  পোশাক লাগিয়েছি ঘুষের টাকায়, ঘুষ খাওয়ার লাগ্গাই ' হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঘুষসংক্রান্ত এ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন। তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে ওই এলাকায় যান এএসআই ইলিয়াস হোসেন। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে ঘুষ নেওয়া প্রসঙ্গে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ সময় উপস্থিত একজন মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওই পুলিশ কর্মকর্তাকে ঘুষ নেওয়া নিয়ে এমন বক্তব্য দিতে শোনা যায়, যার কারণে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর এএসআই ইলিয়াস হোসেনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিওটি তিনি দেখেছেন এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এরই মধ্যে ওই এএসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।