ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আজ ভূঞাপুর হানাদার মুক্ত দিবস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
ভূঞাপুর হানাদার মুক্ত দিবস ছবির ক্যাপশন: ভূঞাপুর হানাদার মুক্ত দিবস
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

আজ ৮ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাক বাহিনীকে পরাস্থ করে মুক্তিযোদ্ধারা ভূঞাপুরকে মুক্ত করেন।

মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার খন্দকার হাবিবুর রহমান ও হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে পাক সেনাদের সাথে সম্মুুখ সমরে লিপ্ত হয় মুক্তিযোদ্ধারা।  ভূঞাপুর শহরে সম্মুখ সমরে শহীদ হন আব্দুল কদ্দুস।  এছাড়া কাদেরিয়া বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা আহত হয়। তবে বিভিন্ন এলাকা থেকে শতাধিক রাজাকারকে আটক করে মুক্তিযোদ্ধারা।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন কোনো কর্মসূচি গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধা সংসদের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি। আমি তাঁদের সাথে যোগাযোগ করে দেখি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।