ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় টাঙ্গাইলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হয়।

সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহম্মেদ, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান।

আলোচনায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমের সংবাদ সাধারণ মানুষের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও নির্ভরযোগ্যতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা, বিভ্রান্তিকর বা যাচাই-বাছাইহীন তথ্যের মাধ্যমে যাতে জনগণ বিভ্রান্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।