ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ছবির ক্যাপশন: বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) উপজেলার কালাই ইউনিয়নের কনিপাড়া কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো মোছা. ছাগিরা খাতুন (৫) ও মোছা. তামান্না খাতুন (৪)। তারা ওই এলাকার বাসিন্দা। ছাগিরার বাবা মো. জাকির হোসেন এবং তামান্নার বাবা মো. আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ছাগিরার বাবা জাকির হোসেন বাড়ির পাশের এজমালি পুকুরে নেমে খোঁজ করতে থাকেন। পরে পুকুরের পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একই এলাকার দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।