ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে স্মরণসভা ও হানাদার মুক্ত দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
স্মরণ সভা ও হানাদার মুক্ত দিবসে অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: স্মরণ সভা ও হানাদার মুক্ত দিবসে অতিথিবৃন্দ।
আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের গবেষণা পরিষদের উদ্যোগে শহিদ আব্দুল কদ্দুস, শহিদ আব্দুস সালাম  ও সদ্য প্রয়াত  বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকির স্মরণসভা ও ভূঞাপুর হানাদার মুক্ত দিবস পালন করা হয়।

৯ অক্টোবর স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মুক্তি যুদ্ধ গবেষণা পরিষদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে এবং গবেষক মামুন তরফদারের সঞ্চালনায় অতিথি ছিলেন, কবি আবদুল হালীম খাঁ, মুক্তি যুদ্ধের টুআইসি মির্জা মোহাম্মদ এছাহাক, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান ভূঁইয়া,   মুক্তি যোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া।

বক্তব্য রাখেন, সাবরেজিস্টার (অব.) মনির হোসেন, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, চারণ কবি শাহজাহান মিয়া,  সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  আব্দুস সাত্তার, মনিরুজ্জামান তরফদার বাবু, নাফিস আহসান, হানিফ ভূঁইয়া  প্রমুখ। 

কবিতা পাঠ করেন, আব্দুর রহিম ও হারুন অর রশিদ। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।