ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পানামায় শক্তিশালী ভূমিকম্পে আহত ২৭, ক্ষতিগ্রস্ত চার শতাধিক স্থাপনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক | দেশ বাংলা টিভি নিউজ:

মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং দেশটির বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গির্জা ও সরকারি স্থাপনা। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ৭ দশমিক ৭ বলে জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণাঞ্চলের হেরেরা প্রদেশের কাছাকাছি এলাকায়।

ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন স্থানে ৪০টির বেশি পরাঘাত অনুভূত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ভবন থেকে লোকজনকে বাইরে সরিয়ে নেওয়া হয়। রাজধানী পানামা সিটিতেও দীর্ঘ সময় ধরে কম্পন অনুভূত হয়।

কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ৪০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৪২টি আবাসিক ভবন ও ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন এলাকায় হাসপাতাল, সেতু, সড়ক, গির্জা এবং সরকারি ভবনেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে হেরেরা, লস সান্তোস, কোকলে ও ভেরাগুয়াস প্রদেশ। পেনোনোমে শহরে একটি হোটেল ও গভর্নরের কার্যালয়ের অংশবিশেষ ধসে পড়েছে। ঐতিহাসিক একটি গির্জারও ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থায়ও সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে কয়েকটি প্রদেশে। তবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ পানামা খালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও পরে চালু করা হয়েছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি নিয়ে সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও স্পেনের সংবাদ সংস্থা ইএফই।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।