ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দৌলতপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাল বিজিবি, ফিরে গেলেন চারজন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের তৎপরতায় শেষ পর্যন্ত তাঁদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আগে থেকেই বিরাজমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোরে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টার শিকার চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চল্লিশপাড়া সীমান্ত দিয়ে ওই চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। পরে তাঁরা নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্ত এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যদের নজরে আসেন। এরপর তাঁদের মাথাভাঙ্গা নদী পার করে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা ভারতীয় অংশের একটি ফসলি জমিতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের নিয়ে যান।
এদিকে, এর আগে শনিবার সকালে সীমান্তবর্তী নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সাহাজুল নামের এক বাংলাদেশির সঙ্গে এক ভারতীয় নাগরিকের বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, পরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টারের আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাংলাদেশিরা সীমান্তবর্তী মাঠে কাজ করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। এসব ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পুশইনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।