ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বাগেরহাটের মোল্লারহাটে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:

বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোল্লারহাট থানার উদয়পুর গ্রামের হাই স্কুল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মোঃ মোস্তাইন মোল্লার ছেলে মোঃ নাইম মোল্লা (২৫)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই মোঃ এমরানুর কবীরের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উদয়পুর গ্রামে হুমায়ুন লস্করের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা মোটরসাইকেল যোগে পালিয়ে গেলেও নাইম মোল্লাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে স্থানীয় সাক্ষীদের সামনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫টি পলি প্যাকে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার ওজন ৫০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়া তার প্যান্টের পকেট থেকে ২টি এস এ পরিবহনের পার্সেল স্লিপও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সাথে যোগসাজশে নড়াইল থেকে ইয়াবা এনে বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

পলাতক আসামিরা হলেন- খুলনার দীঘলিয়া থানার গাজিরহাটের মেহেদী হাসান (২৭) এবং নড়াইলের ডুমুরিয়ার তৈয়বুর রহমান শেখের ছেলে আসাদ (২৫)। তাদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মোল্লারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।