ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দাউদকান্দিতে মহাসড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ঘাতক গাড়ি শনাক্তে চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)। নজরুল ইসলাম উপজেলার জিংলাতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত খলিলুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হয়েছিলেন ওই দম্পতি। তাঁরা হরিপুর এলাকায় মহাসড়কের পাশে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনেরা তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।