ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পুরান ঢাকায় গুদামে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
ঢাকা থেকে আনন্দ সরকার:

পুরান ঢাকার ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। চকবাজারের মোগলটুলি এলাকার মনসুর খান প্লাজার একাধিক তলায় ছড়িয়ে পড়া আগুন প্রায় নয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনটির গুদামে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাঁদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভবনটির ছয়তলায় অবস্থিত একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভবনটিতে ভ্যানিটি ব্যাগ, ছাতা, প্রসাধনী সামগ্রী ও গ্যাসলাইটারসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত ছিল। এসব দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পঞ্চম ও সপ্তম তলায়। দীর্ঘ সময় ধরে চলা আগুনে ছয়তলার গুদামে থাকা পণ্য সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন। সব মিলিয়ে প্রায় ২৫০ জন আগুন নেভানোর কাজে অংশ নেন বলে জানা গেছে। রাতভর চেষ্টা চালানোর পর মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে ধোঁয়া ও প্রচণ্ড উত্তাপের মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবনটিতে পর্যাপ্ত নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, গুদামে বিপুল পরিমাণ দাহ্য পণ্য মজুত এবং মোগলটুলির সরু সড়কের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে রাজউকের গাফিলতির অভিযোগ তোলেন। পাশাপাশি পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের সময় পানির সংকট মোকাবিলায় এলাকার অবশিষ্ট পুকুরগুলো সংরক্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।