ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কানাইঘাট সীমান্তে ভারতের ভেতরে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
নিহত যুবক ছবির ক্যাপশন: নিহত যুবক
সিলেট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদ আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবির সহযোগিতায় স্থানীয়রা ভারতের আকুয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

নিহত খালেদ আহমদ উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালেদসহ কয়েকজন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলার সংলগ্ন মিকিরপাড়া দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন। এসময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান খালেদ।

এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের মাধ্যমে মরদেহ দেশে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।