ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১০, টয়লেটে আশ্রয় নিয়েও বাঁচতে পারেননি ৪ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
*কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে রিসোর্টের টয়লেটের ভেতর থেকে। ধারণা করা হচ্ছে প্রাণে বাঁচতে তারা টয়লেটে আশ্রয় নিয়েছিলেন।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

কর্মকর্তারা জানান, আগুন থেকে বাঁচতে চারজন পর্যটক টয়লেটে ঢুকে পানি ব্যবহার করে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু ধোঁয়ায় দমবন্ধ হয়ে সেখানেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ এবং ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকরা চেকআউট করে চলে যান। বাকি ৬টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার সময় কয়েকজন বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রিসোর্টের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।